ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এফএএস ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ১০ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ৫৭৭ বারে ২১ লাখ ৩৭ হাজার ৫৬৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বিবিএস লিমিটেডের শেয়ার দর আজ কমেছে ১০ দশমিক ৩৩ শতাংশ। কোম্পানিটি ৪০৫ বারে ৪ লাখ ৫৭ হাজার ৪২১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৬ লাখ ২০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এ্যক্টিভ ফাইনের শেয়ার দর আজ কমেছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৯৭ বারে ৪৭ লাখ ১৩ হাজার ৪০৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – আজিজ পাইপসের ৯.৮৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯.৭৫ শতাংশ, এ্যাপোলো ইস্পাতের ৯.১৮ শতাংশ, রিং শাইন টেক্সটাইলের ৯.০৯ শতাংশ, এএফসি এ্যগ্রোর ৮.৯০ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮.২৩ শতাংশ এবং দেশ গার্মেন্টেসের শেয়ার দর ৮.২২ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments