রবিবার, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএকনজরে ৫ কোম্পানির ইপিএস দেখে নিন
spot_img
spot_img

একনজরে ৫ কোম্পানির ইপিএস দেখে নিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি আজ প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে। নিম্নে কোম্পানিগুলোর ইপিএস তুলে ধরা হলো:

ডাচ বাংলা ব্যাংক:

ডাচ বাংলা  ব্যাংক লিমিটেডের ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২.৬৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২.০৫ টাকা।

এছাড়া ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) ব্যাংকটির ইপিএস হয়েছে ৬.২৫ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫.৪৭ টাকা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৫.৮৩ টাকা।

ওয়ান ব্যাংক লিমিটেড:

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২২ পয়সা।

এদিকে গত ৯ মাসে (জানুয়ারি -সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় ছিল (ইপিএস) ১ টাকা ১৫ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৯ টাকা ৩৮ পয়সা।

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড

তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৫ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ৫১ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ২৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৪০ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৫৮ পয়সা।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড:

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানির শেয়ার প্রতি  আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯৬ পষয। তবে গত বছর কোম্পানির শেয়র ছিলো মাত্র ২ কোটি ৪০ লাখ। আইপিও পরবর্তী শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ।

এদিকে গত ৯ মাসে (জানুয়ারি -সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি  আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি  আয় ছিল (ইপিএস) ২ টাকা ২২ পয়সা। তবে গত বছর কোম্পানির শেয়র ছিলো মাত্র ২ কোটি ৪০ লাখ। আইপিও পরবর্তী শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি।

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২৯ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে  ৮৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ৯৯  পয়সা ছিল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments