ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা একমি পেস্টিসাইডস লিমিটেডে ইলিজিবিল ইনভেস্টর আবেদন করেছে তাদের শেয়ার বরাদ্দের তালিকা প্রকাশ করা হয়েছে। ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে আবেদন করা ৭৮৫টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাধ্যমে এই শেয়ার বন্টন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, যোগ্য বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত ১ কোটি ২০ লাখ শেয়ারের বিপরীতে ১৮ কোটি ৫৬ লাখ ৭৭ হাজার ৭০০ শেয়ারের আবেদন পড়েছে। অর্থাৎ ১২ কোটি টাকার বিপরীতে একমি পেস্টিসাইডসের আইপিওতে যোগ্য বিনিয়োগকারীরা ১৮৫ কোটি ৬৭ লাখ ৭৭ হাজার টাকার আবেদন করেছে। এক্ষেত্রে চাহিদার ১৫.৪৭ গুণ বেশি আবেদন জমা পড়েছে। আর প্রো-রাটা ব্যাসিসে আবেদন করা ৭১১টি যোগ্য বিনিয়োগকারীর মধ্যে শেয়ার ভাগ করে দেওয়া হয়েছে।
নিম্নে একমি পেস্টিসাইডসের আইপিও শেয়ার যারা পেয়েছে তাদের তালিকা তুলে ধরা হলো:
একমি পেস্টিসাইডসের আইপিও শেয়ার পেল যারা (ক্লিক করুন):
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
































Recent Comments