সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএনামুল বাছির ও ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
spot_img
spot_img

এনামুল বাছির ও ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুলিশের ডিআইজি মিজানুর রহমান ওরফে মিজানের কাছ থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার মামলার অভিযোগপত্র অনুমোদন হয়েছে।

আজ রোববার দুদকের সভায় অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়। দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিতে ডিআইজি মিজানের কাছ থেকে এনামুল বাছির এ টাকা ঘুষ নেন বলে অভিযোগ।

ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর খন্দকার এনামুল বাছির ও ডিআইজি মিজানুর রহমান ওরফে মিজান সাময়িক বরখাস্ত হন।

এর আগে গত বছরের ১৬ জুলাই মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেছিলেন সংস্থাটির পরিচালক শেখ মো. ফানাফিল্যা। মামলার তদন্ত কর্মকর্তাও তিনি।

দুদক সূত্রে জানা গেছে, খন্দকার এনামুল বাছির কমিশনের দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় ক্ষমতার অপব্যবহার করেছেন। ডিআইজি মিজানকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিতে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন তিনি। একইভাবে ডিআইজি মিজান সরকারি কর্মকর্তা হয়েও তার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার আশায় থেকে এনামুল বাছিরকে ঘুষ দিয়ে প্রভাবিত করেছেন।

‘দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারার অপরাধে তাদের বিরুদ্ধে গত বছরের ১৬ জুলাইয়ে মামলা হয়। তদন্তকালে উভয়ের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযোগপত্র দাখিলের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

ডেইলি শেয়ারবাজারডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments