রবিবার, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবেড়েছে বেশিরভাগ শেয়ার দর
spot_img
spot_img

বেড়েছে বেশিরভাগ শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৭ অক্টোবর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে উত্থান দিয়ে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। আজ লেনদেনের শুরু থেকেই বেড়েছে সূচক ও বেশির ভাগ শেয়ারের দর। এছাড়া টাকার অংকে দৈনিক লেনদেনের পরিমাণও বেড়েছে। দিন শেষে ডিএসইতে ৪৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৭ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৬.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১১.৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৮১.৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৪৪.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৬ কোটি ৪২ লাখ ৬২ হাজার ২৫০টি শেয়ার ২ লাখ ১৮ হাজার ৯১৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ ৭৮ হাজার টাকা।

গতকাল ২৬ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭৪ শতাংশ বা ১২০.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ০৫.৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮২.৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৬১.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪০টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯০.৪২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ৪৪ লাখ ৫১ হাজার ২১২টি শেয়ার ১ লাখ ৯৫ হাজার ৬৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩৮৬ কোটি ৯১ লাখ ৫৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১০ কোটি ৩৪ লাখ ২২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৯.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৪৫৩.০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬২টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২ কোটি ৯২ লাখ ৪১ হাজার ৪১২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৫০৫ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন কমেছে ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার ৯০৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments