ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সদ্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা বীমা খাতের সেনা কল্যান ইন্স্যুরেন্স লিমিটেডের বরাদ্দ প্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আজ ২ নভেম্বর (মঙ্গলবার) সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে শেয়ার জমা হয়েছে। আগামী রোববার (৭ নভেম্বর) থেকে উভয় স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, সাধারণ বিনিয়োগকারীরা তাদের ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে ১৯টি শেয়ার বরাদ্দ পেয়েছেন। অন্যদিকে প্রবাসী বিনিয়োগকারীরা ৩৩টি করে শেয়ার বরাদ্দ পেয়েছে। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীসহ মোট ৫২৮৪টি আবেদন বাতিল করা হয়েছে।
পুুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১১ আগস্ট কোম্পানিটির আইপিও’র আবেদনের অনুমোদন দিয়েছে।
আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি স্থির মূল্য পদ্ধতিতে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ, মেয়াদি আমানত, পুঁজিবাজারে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস কেনা ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে কোম্পানিটি।
৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৯৩ টাকা। আর গত পাঁচ বছরের ভারিত গড় ইপিএস ২.৬৫ টাকা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২১.০৯ টাকা (সম্পদ পুনঃমূল্যায়ন ছাড়া)।
ব্যাংকটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments