শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএক মাসে বেড়েছে পৌনে ১১ হাজার বিও হিসাব
spot_img
spot_img

এক মাসে বেড়েছে পৌনে ১১ হাজার বিও হিসাব

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলতি বছরের কয়েক মাস বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমলেও গত দু তিন মাসে তার উল্টো রূপ দেখা গেছে। গত মাস অর্থাৎ অক্টোবরে বেশ উত্থান প্রবণতায় পার করেছে দেশের পুঁজিবাজারে। মাসটিতে পুঁজিবাজারের প্রতি নতুন বিনিয়োগকারীদের বেশ আগ্রহ দেখা গেছে। অর্থাৎ অক্টোবরে পুঁজিবাজারের প্রতি আকৃষ্ট হয়ে নতুন করে পৌনে ১১ হাজার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলেছে নতুন বিনিয়োগকারীরা।। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সেপ্টেম্বর মাসের শেষ দিন শেয়ারবাজারে বিও হিসাব ছিল ১৯ লাখ ৯৯ হাজার ৭৩৬টি। আর অক্টোবর মাসের শেষ দিন বিও হিসাব ২০ লাখ ১০ হাজার ৫০০টিতে দাঁড়ায়। অর্থাৎ অক্টোবর মাসে ১০ হাজার ৭৬৪টি বিও হিসাব বেড়েছে।

অক্টোবর মাসে পুরুষদের বিও হিসাব ৮ হাজার ১৩২টি বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৩ হাজার ৮২৮টিতে। সেপ্টেম্বর মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৪ লাখ ৮৫ হাজার ৬৯৬টিতে। আর অক্টোবর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দুই হাজার ৪৩৪টি বেড়ে পাঁচ লাখ ১ হাজার ৫৫৩টিতে দাঁড়িয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল চার লাখ ৯৯ হাজার ১১৯টিতে।

সেপ্টেম্বর মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৪ হাজার ৯২১টিতে। কোম্পানি বিও ১৯৮টি বেড়ে অক্টোবর মাসের শেষ দিন দাঁড়িয়েছে ১৫ হাজার ১১৯টিতে।

অক্টোবর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ১০ হাজার ৫৪১টি বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে অক্টোবর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৯ লাখ ৪ হাজার ৮৭৩টিতে। যা সেপ্টেম্বর মাসের শেষ দিন ছিল ১৮ লাখ ৯৪ হাজার ৩৩২টিতে।

অক্টোবর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ২৫টি বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৫০৮টিতে। সেপ্টেম্বর মাসের শেষ দিন বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৯০ হাজার ৪৮৩টিতে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments