
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১৪.৮৩ শতাংশ। অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৪৩০ কোটি ৪০ লাখ ৯২ হাজার ১৩ লাখ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭ হাজার ৫৫০ কোটি ১৩ লাখ ২৫ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ১১৯ কোটি ৩২ লাখ টাকার বা ১৪.৮৩ শতাংশ লেনদেন কমেছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৫৫ দশমিক ৬৪ পয়েন্ট বা ২ দশমিক ২০ শতাংশ কমে ৬ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করছে।
আলোচিত সপ্তাহে বাজার মূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩৭ দশমিক ৬৩ পয়েন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ কমে ২ হাজার ৬০১ পয়েন্টে নেমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments