ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৭১ বারে ১৪ লাখ ২৩ হাজার ৫৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্সুরেন্সের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১৫ বারে ২৩৪টি শেয়ার লেনদেন করেছে।
তালিকার ৩য় স্থানে থাকা এএফসি এ্যাগ্রোর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ৮৯৬ বারে ১৪ লাখ ৮১ হাজার ৯৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গোল্ডেন সনের ৮.২১ শতাংশ, লভেলোর তৌফিকা ফুডের ৭.৬৫ শতাংশ, পেনিনসুলা চিটাগাংয়ের ৭.২৮ শতাংশ, হামিদ ফেব্রিকসের ৭.১৬ শতাংশ, লাফার্জহোলসিম বাংলাদেশের ৬.৮৭ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৫.৪৭ শতাংশ এবং অরিয়ন ফার্মার শেয়ার দর ৫.০৬ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments