ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আজিজ পাইপস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ৭ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ৭৪৪ বারে ১ লাখ ২৯ হাজার ৪৮৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আলিফ ম্যানুফেকচারিংয়ের শেয়ার দর আজ কমেছে ৪ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৯৩৮ বারে ১ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ৯৩১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২২কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফারইস্ট ফিন্যান্সের শেয়ার দর আজ কমেছে ২ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৬৪ বারে ১ লাখ ১৯ হাজার ৮১২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – আমরা নেটওয়ার্কের ৪.০২ শতাংশ, জেমিনী সী ফুডের ৩.৯১ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ২.৮০ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৩.৪৪ শতাংশ, ফার্মা এইডের ২.৯৯ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ২.৯৯ শতাংশ, ই-জেনারেশনের ৩.২৩ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments