বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআবার বার্সেলোনায় ফুল ফোটাবে মেসি-জাভি জুটি
spot_img
spot_img

আবার বার্সেলোনায় ফুল ফোটাবে মেসি-জাভি জুটি

 

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আবার বার্সেলোনার জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে! ফের ন্যু ক্যাম্প মাতাবে মেসি-জাভি জুটি! পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে। জাভি কোচ হয়ে বার্সায় ফেরায় সেই সম্ভাবনা আরও প্রবল হয়েছে। প্যারিস সাঁ জাঁর সঙ্গে দু’বছরের চুক্তি মেসির। তাই জাভির মধ্যস্থতায় ২০২৩ সালে আবার ফুটবলের রাজপুত্রকে পেতে চাইছে বার্সেলোনা। আর্থিক জটিলতার জন্য মেসিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ক্যাটালান ক্লাব। কিন্তু আবার ঘরের ছেলেকে ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, প্যারিসের ক্লাবের কর্তাদের সঙ্গে নাকি প্রাথমিক আলোচনা শুরু করে দিয়েছেন বার্সা কর্তারা। গোটা বিষয়টা মধ্যস্থতা করছেন জাভি। এক সময় ন্যু ক্যাম্প দাপিয়ে বেড়িয়েছেন দু’জনে। এবার নিজের কোচিংয়ে মেসিকে খেলানোর চেষ্টা করবেন জাভি।

বার্সেলোনার সভাপতির পদে লড়া সদস্য ভিক্টর ফন্ট মনে করেন, ২০২৩ সালে মেসিকে বার্সেলোনায় ফেরানোর জন্য ঝাঁপানো উচিত কর্তাদের। তিনি বলেন, ‘ক্লাবের এবার ভাবা উচিত কীভাবে ২০২৩ সালে মেসিকে আবার বার্সেলোনায় ফেরানো যায়।’ এদিকে ক্লাব বনাম দেশ বিতর্কের মাঝেই অনুশীলনে নেমে পড়লেন লিওনেল মেসি। প্রাক বিশ্বকাপের ম্যাচের আগে আর্জেন্টিনার জার্সিতে প্র্যাকটিস শুরু লিওর। শনিবারই প্রাক বিশ্বকাপের ম্যাচে সুয়ারেজের উরুগুয়ের মুখোমুখি আর্জেন্টিনা। ১৭ নভেম্বর ব্রাজিলের বিরুদ্ধে পরের ম্যাচ মেসিদের।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments