ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ব্রাক ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৪৫২ বারে ১৭ লাখ ২৮ হাজার ৪৯০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্সুরেন্সের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি ২৭ বারে ৪৯১টি শেয়ার লেনদেন করেছে।যার বাজার মূল্য ১০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭৩৮ বারে ৪৩ লাখ ৪ হাজার ৭০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেনেক্স ইনফোসিসের ৮.৫৫ শতাংশ, কপারটেকের ৭.৯৬ শতাংশ, স্যালভো কেমিক্যালের ৭.৪৪ শতাংশ, জেমিনী সীয়ের ৬.৬৮ শতাংশ, সোনালি আঁশের ৫.৩৫ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ৩.৬৪ শতাংশ এবং তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের শেয়ার দর ৪.০২ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments