বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাটি-টোয়েন্টি সিরিজে নেই ভারতের বিপক্ষে
spot_img
spot_img

টি-টোয়েন্টি সিরিজে নেই ভারতের বিপক্ষে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বুধবার (১৭ নভেম্বর)  থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড। তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন পেসার টিম সাউদি।

এক বিবৃতিতে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সফরের জন্য দলের সঙ্গে ভারতে এসেছেন উইলিয়ামসন। কিন্তু পর-পর বুধ, শুক্র ও রোববার ম্যাচ থাকায় উইলিয়ামসনকে বিশ্রাম দেয়া হয়েছে। তাকে বলা হয়েছে জয়পুরে টেস্ট দলের সাথে যোগ দিতে। সেখানেই টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিবেন তিনি। উইলিয়ামসনের বদলে সাউদি টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিবেন।’

১৪ নভেম্বর হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৪৮ বলে ৮৫ রানের ইনিংস খেলেও নিউজিল্যান্ডকে হারের মুখ থেকে বাঁচাতে পারেননি উইলিয়ামসন। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে ম্যাচ হারে নিউজিল্যান্ড।

কাল সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে জয়পুরে। পরের দুই ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ নভেম্বর। ভেন্যু রাঁচি ও কোলকাতা। আর ২৫ নভেম্বর থেকে কানপুরে শুরু প্রথম টেস্ট। ৩ ডিসেম্বর মুম্বাইয়ে শুরু হবে  দ্বিতীয় ও শেষ টেস্ট।

এদিকে, টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্টে বিশ্রামে থাকছেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments