ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়রি-মার্চ’২১) কোম্পানিটি ৩ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকার প্রিমিয়াম আয় করেছে এবং লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৭৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকার।
যা আগের বছর একই সময়ে ছিল ৫ কোটি ৩২ লাখ টাকা এবং লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৮৬ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার।
এক্ষেত্রে প্রিমিয়াম আয় কমেছে ২ কোটি ২১ লাখ ১০ হাজার। অন্যদিকে লাইফ ফান্ডের পরিমাণ কমেছে ৭ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments