
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লালমনিরহাট সদর উপজেলার জেলরোডের একটি জলাশয় থেকে এক হাজার টাকার ৬২টি বান্ডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ নবেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের খোর্দসাপটানা এলাকার ওই জলাশয়ের পাশের সড়কের একটি কালভার্টের নিচ থেকে এ টাকা উদ্ধার করা হয়।
জানা গেছে, ডোবায় মাছ ধরার জন্য গিয়েছিলেন স্থানীয় এক ব্যাক্তি। মাছ ধরার টেপরাই বসিয়ে কাদা চাপিয়ে ভর দিতে গিয়ে টাকা দেখতে পান। পরে ওই ব্যক্তি স্থানীয় অন্যদের সহায়তায় পুলিশে খবর দেন।
এক ব্যক্তি এগুলো জাল টাকা বলে দাবি করেছেন। তবে সেগুলো জাল কি না, পুলিশ সে বিষয়ে নিশ্চিত নয়।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৬৬ বান্ডেল এক হাজার টাকার নোট উদ্ধার করেছে। আরও টাকা পাওয়া যেতে পারে। এখনও উদ্ধার অভিযান চলছে। টাকার গায়ে লাকি কুপন, সাথি সংঘ ও ভাগ্য পরিবর্তন স্টিকার লাগানো আছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments