
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দিবে না। আজ রোববার (২১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৬২ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৩১ টাকা লোকসান হয়েছিল। এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৬.৫২ টাকা।
আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments