
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যাল সমাপ্ত অর্থবছরে অর্জিত মুনাফার ৪৯ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করবে। বাকি ৫১ শতাংশ কোম্পানির রিজার্ভে জমা করবে।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি ৬.১৪ টাকা মুনাফা হয়েছে। কোম্পানিটিতে মোট ১ কোটি ৪৮ লাখ ২২ হাজার ৬১৮টি শেয়ার রয়েছে। এহিসেবে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ৯ কোটি ১০ লাখ ১০ হাজার ৮৭৪ টাকা।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ বা ৩ টাকা করে লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এহিসেবে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মোট ৪ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ৮৫৪ টাকা বা মোট মুনাফার ৪৯ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করবে।
অবশিষ্ট মুনাফা অর্থাৎ ৪ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার ২০ টাকা বা ৫১ শতাংশ কোম্পানিটি রিজার্ভ ফান্ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments