শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনব্যাকহামের সঙ্গে অভিনেত্রী মৌনি রায়ের ছবি ভাইরাল
spot_img
spot_img

ব্যাকহামের সঙ্গে অভিনেত্রী মৌনি রায়ের ছবি ভাইরাল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘গালি গালি’ আইটেম গানে নেচে রাতারাতি তারকার বনে গিয়েছিলেন মৌনি রায়। এতে তার নাচ ব্যাপক প্রশংসা পেয়েছিল। তবে হাতে বর্তমানে বড় বাজেটের কোনো ছবি না থাকলেও স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। ইতোমধ্যে সাবেক ইংলিশ ফুটবল তারকা ডেভিড ব্যাকহামের সঙ্গে তার একটি ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

মৌনি রায় ঘুরতে ভালোবাসেন। তার এ আগ্রহ তাকে নিয়ে গেছে কাতারের দোহায়। সেখানে গ্রান্ড প্রিক্স ২০২১ উপভোগ করছেন মৌনি। এখানেই ইংলিশ ফুটবলারের দেখা পেয়েছেন বলিউডের এ ‘আইটেম ড্যান্সার’।

ইনস্টাগ্রামে ব্যাকহামের সঙ্গে ছবি পোস্ট করে মৌনি লিখেছেন, এটি ঠিক কী ঘটলো?

নিচে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, বেস্ট।

তার এ ছবিতে ইতোমধ্যে সাত লাখের বেশি লাভ রিঅ্যাক্ট দিয়েছেন ভক্তরা। কমেন্ট করা হয়েছে আড়াই হাজারের মতো।

এদিন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরেরও দেখা হয়েছে ডেভিড ব্যাকহামের সঙ্গে। তিনি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন— এবং এটিই ঘটেছে। সর্বোত্তম রাত।
ব্রিটিশদের রাজার ঘরের ছেলে না হলেও ডেভিড ব্যাকহাম ছিলেন রাজপুত্রের মতো৷ তিনি ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্সের বিভিন্ন ক্লাবে খেলেছেন ক্লাব ক্যারিয়ারে। পাশাপাশি ছিলেন ইংলিশ জাতীয় ফুটবল দলের মধ্যমণি হয়ে।

ফ্রি-কিক থেকে চোখ ধাঁধানো গোল, কখনো ডি-বক্সের বাইরে থেকে মন জুড়ানো গোলে দর্শকদের মাতিয়ে রাখতেন ফুটবলের এ রাজপুত্র। স্মার্ট ও স্টাইলিশ হওয়ায় তার রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments