রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদকারখানা আধুনিকায়নে কাজ করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
spot_img
spot_img

কারখানা আধুনিকায়নে কাজ করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ডেইলি শেয়ারাবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ কারখানা আধুনিকায়নে কিছু উন্নয়নমূলক কাজ করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি নতুন কেনা জমিতে বাউন্ডারি ওয়াল, মেইন গেইট, সিকিউরিটি গার্ডের রুম এবং অভ্যন্তরীন রোড ডেভেলপমেন্টের কাজ করবে। এতে কোম্পানিটির ৯ কোটি টাকা ব্যয় হবে।

এছাড়া নকশা চার্জ বাবদ ৩৩ লাখ ৬২ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

দ্বিতীয়ত, কোম্পানিটির ৫তলা বিশিষ্ট বিল্ডিং নির্মাণে ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রতিটি ফ্লোর ১৪ হাজার ৬০০ বর্গফুট হিসাবে মোট ফ্লোর ৭৩ হাজার বর্গফুট। কোম্পানিটির কুতুবপুর কারখানায় গ্রাউন্ড ফ্লোরের টিন শেডে কার্টুন এবং স্ন্যাকস ইউনিটের কাঁচামাল ও প্যাকিং সামগ্রীর ঘাটতি মেটাতে কাজ করা হবে।

তৃতীয়ত, কুতুবপুরে কার্গোটেড কার্টুন উৎপাদন ক্ষমতা বাড়াতে ৬ কোটি ৬৫ লাখ কার্টুন থেকে প্রতি মাসে ৮ লাখ উৎপাদন বাড়াবে। এজন্য চায়না থেকে বেলিং প্রেস,হাই স্পিড প্রিন্টার সল্টার এবং ফর্ক লিফট আমদানি করা হবে। এই প্রকল্পে কোম্পানিটির ১ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

এছাড়া কোম্পানিটি কাপ কেক মেকিং লাইন, প্লেইন কেক এবং কাস্টার্ড কেক লাইন আমদানি করবে চায়না থেকে। এতে কোম্পানিটির ৫ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে। কোম্পানিটির ক্লিন রুম তৈরী এবং অন্যান্য জিনিসপত্র কিনতে ১ কোটি ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments