শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনজাস্টিন বিবার কে গান না গাওয়ার অনুরোধ
spot_img
spot_img

জাস্টিন বিবার কে গান না গাওয়ার অনুরোধ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কানাডীয় সংগীতশিল্পী জাস্টিন বিবার কনসার্ট করবেন সৌদি আরবে। সেখানে তাকে গান না গাওয়ার অনুরোধ করেছেন নিহত সাংবাদিক জামাল খাসোগির বাগদত্তা খাদিজা সেনসিজ। এ জন্য জাস্টিন বিবারকে চিঠিও পাঠিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, আগামী ৫ ডিসেম্বর সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই কনসার্টে খাসোগির হত্যাকারীদের হয়ে গান পরিবেশন না করতে জাস্টিন বিবারকে অনুরোধ করেছেন সেনসিজ। ওয়াশিংটন পোস্টে লেখা এক খোলা চিঠিতে তিনি এই আহ্বান জানান।

চিঠিতে খাদিজা বলেন, জাস্টিন বিবার যদি সৌদি কনসার্টে পারফর্ম না করেন, তবে বিশ্বকে এই বার্তাই দেওয়া হবে যে তার মেধা ও নাম এমন কোনো সরকারের খ্যাতি উদ্ধারে ব্যবহার হবে না, যে তার সমালোচকদের হত্যা করে।

তিনি আরও বলেন, জামালের হত্যাকারীদের জন্য গান না গাইতে আপনাকে অনুরোধ করছি। দয়া করে তাকে হত্যাকারী মোহাম্মদ বিন সালমানের নিন্দা ও প্রতিবাদ জানান। আপনার এই প্রতিবাদ কোটি মানুষ শুনবেন।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তানবুলে সৌদি দূতাবাসে খাসোগিকে হত্যা করে তার মরদেহ রাসায়নিক দিয়ে গলিয়ে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments