বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাগোল্ডেন বয় পুরস্কার পেল পেদ্রি
spot_img
spot_img

গোল্ডেন বয় পুরস্কার পেল পেদ্রি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বার্সেলোনা ও স্পেনের জার্সি গায়ে ২০২০ সালে অভিষেক হয়েছে পেদ্রির। এরপর থেকেই দুর্দান্ত সময় কাটছে ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের। জায়গা করে নিয়েছেন ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায়ও। এবার জিতে নিয়েছেন ২০২১ সালের গোল্ডেন বয় পুরস্কার।

এই পুরস্কারটি মূলত ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা অনূর্ধ্ব-২১ বছর বয়সী খেলোয়াড়দের দেওয়া হয়। খেতাবটি জয়ের ক্ষেত্রে পেদ্রি পেছনে ফেলেছেন ইংল্যান্ড ও বুরুশিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার জুড বেলিংহামকে। একই সঙ্গে পেয়েছেন রেকর্ড ১৯৯ পয়েন্ট।

গত মৌসুমে অন্য বার্সা খেলোয়াড়দের থেকেও সবচেয়ে বেশি মিনিট মাঠে ছিলেন পেদ্রি। স্পেনের হয়ে ইউরো-২০২০ খেলেছেন ও টোকিং অলিম্পিকে সিলভার মেডেলও জিতেছেন। তবে উরুর চোটের কারণে গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে আছেন এই বিস্ময়বালক।

০২০ সালে লাস পালমাস থেকে বার্সেলোনায় নাম লেখান তরুণ এই মিডফিল্ডার। গত অক্টোবরে কাতালান ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি সেরেছেন পেদ্রি। যার মধ্যে এক বিলিয়ন ইউরো (৮৪৬ মিলিয়ন ডলার) রিলিজ ক্লজও রয়েছে।

এর আগে ২০২০ সালে পুরস্কারটি জিতেছিলেন বুরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড হ্যাল্যান্ড। ২০০৩ সাল থেকে চালু হওয়া এই পুরস্কারটি পাওয়ার তালিকায় নাম রয়েছে ওয়েইন রুনি, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, রাহিম স্টার্লিং এবং কিলিয়ান এমবাপ্পের।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments