রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমা হতে যাচ্ছেন পরীমনি
spot_img
spot_img

মা হতে যাচ্ছেন পরীমনি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পরীমনি মা হতে যাচ্ছেন! আর ৭ মাসের মাথায় আয়োজন করা হবে ‘সাধ’ অনুষ্ঠানের। নবজাতককে স্বাগতম জানাতে তৈরি হলো বিশেষ গান। গানটিতে কণ্ঠ দিলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।

গানটি ‘মা’ সিনেমায় ব্যবহৃত হবে বলে জানা গেছে। এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমনি। সিনেমাটির শুটিং শুরু হলেও পরীমনি শুটিং শুরু করবেন জানুয়ারি থেকে। তার আগেই তৈরি হলো বিশেষ এই গান।

মাহী ফ্লোরার কথায় গানটি সুর করেছেন যৌথভাবে মাহাদী ফয়সাল ও মুন্তাসির তুষার। সংগীতায়োজন করেছেন মুন্তাসির তুষার। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অরণ্য আনোয়ার। গত ২৯ অক্টোবর থেকে গাজীপুরের কাপাশিয়ায় শুরু হয়েছে অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ ছবির শুটিং।

মা সিনেমাটি প্রযোজনা করছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। পরীমনি ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments