শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনস্বামীকে নিয়ে ওমরাহ হজ্বে গেলেন মাহি
spot_img
spot_img

স্বামীকে নিয়ে ওমরাহ হজ্বে গেলেন মাহি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কয়েক দিন আগেই জানা গিয়েছিল, স্বামীকে নিয়ে মুসলমানদের পবিত্র নগরী মক্কায় যাবেন তিনি। সেখানে গিয়ে পালন করবেন পবিত্র ওমরাহ। অবশেষে সেই কথাই সত্যি হলো। বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন এই চিত্রনায়িকা।

যাত্রার প্রাক্কালে তারা একসঙ্গে ক্যামেরাবন্দি হন। ছবিতে মাহিকে দেখা গেছে একেবারে বোরকা ও হিজাব পরিহিত অবস্থায়। তার মুখ অব্দি দেখা যাচ্ছে না। আর রাকিবের পরনে রয়েছে সাদা পাঞ্জাবী ও টুপি। ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবার ওমরাহতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের উর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

কিছুদিন আগেই মাহি সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘ওমরাহের জন্য আমি ১৫ দিনের ছুটি নেব। আর এটি এ মাসেই। তবে তারিখটি এখনও ‍ঠিক হয়নি। সে কারণে আপাতত কোনো শিডিউল রাখছি না। প্রথমবার মক্কা শরিফে যাচ্ছি, তাই অনুভূতিটা সত্যিই অন্যরকম।

বর্তমানে ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ড্রাইভার’ সিনেমার কাজ করছেন মাহি। কিছুদিনের বিরতিতে সউদী যাচ্ছেন। এরপর ওমরাহ পালন শেষে আবারও ‘ড্রাইভার’ সিনেমার শুটিংয়ে ফিরবেন তিনি। এছাড়াও মাহির হাতে আছে ‘গ্যাংস্টার’ নামের একটি ওয়েব ফিল্ম। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘অহংকারী বউ’ নামের সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী ১৭ ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। রাকিব গাজীপুরের এক রাজনীতিক পরিবারের সন্তান এবং নিজেও রাজনীতির সঙ্গে জড়িত। এটি মাহির তৃতীয় বিয়ে আর রকিবের দ্বিতীয় বিয়ে। রকিবের আগের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রকিব তার প্রথম স্ত্রী স্বপ্না আক্তারকে ডির্ভোস না দিয়েই বিয়ে করেন মাহিকে। আর মাহি এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন। চলতি বছরের ২২ মে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। অপুর আগে মাহি আরও এক ব্যক্তির সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন বলে জানা যায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments