ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৫ নভেম্বর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ২৪.৫৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৫ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৫ শতাংশ বা ৬৫.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৫২.০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪২.৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬০২.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৫৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ১৫ লাখ ৪০ হাজার ৬৭২টি শেয়ার ১ লাখ ৪০ হাজার ৯২০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৪৯ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা।
গত কার্যদিবস অর্থাৎ২৪ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৫ শতাংশ বা ৯৫.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯১৭.৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৯.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৩১.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৬ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ১৪৩টি শেয়ার ১ লাখ ৬৫ হাজার ৭৩১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১২৯ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৭৯ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯৮ শতাংশ বা ২০০.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৬৯.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬০টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ৩৫২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৬০ লাখ ৪ হাজার ৮১০ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ২৩ কোটি ৫ লাখ ৪১ হাজার ৪৫৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.


































Recent Comments