
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মহাকাশের কক্ষপথে ঘোরার জন্য লটারি জয়ী নারী তাঁর ১৭ বছর বয়সী মেয়েকে সঙ্গী হিসেবে নিতে চান।
বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণে নেমেছে ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের কোম্পানি ভার্জিন গ্যালাকটিক। এই প্রতিষ্ঠানের দুটি টিকিট লটারিতে জিতেছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ অ্যান্টিগুয়া ও বারবুডার স্বাস্থ্য পরামর্শক কেইশা শাহাফ। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ১৭ বছর বয়সী মেয়েকে নিয়ে মহাকাশ ভ্রমণে যাবেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানির প্রথম পর্যটকবাহী রকেটে মহাকাশে যাওয়ার সুযোগ মিলবে এই টিকিটে। টিকিট দুটির মূল্য ১০ লাখ মার্কিন ডলার। স্থানীয় সময় বুধবার ভার্জিন গ্যালাকটিক ওই নারীর টিকিট জয়ের কথা জানিয়েছে।
কেইশা শাহাফ বলেন, দুই টিকিট জেতা ওই নারীর বয়স ৪৪ বছর। তাঁর মেয়ে বিজ্ঞানের শিক্ষার্থী, পড়াশোনা করছে যুক্তরাজ্যে। মেয়েটির স্বপ্ন, একদিন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হয়ে কাজ করবে সে। তাই মেয়েকে নিয়ে মহাকাশে যেতে চান কেইশা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.


































Recent Comments