
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটি পুনর্গঠন করেছে সরকার। অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিএসইসি ও বিআইসিএম শাখার যুগ্মসচিব ও সদস্য সচিব ড. নাহিদ হোসেনের স্বাক্ষরে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থমন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, “পুঁজিবাজারের কার্যক্রম ও তদারকি কমিটি” কার্যপরিধি অপরিবর্তীত রেখে অতিরিক্ত সচিব আবদুল্ল্যাহ হারুণ পাশা এর পরিবর্তে অতিরিক্ত সচিব মফিজউদ্দিন আহমেদকে সমন্বয়ক হয়ে কমিটি পুনর্গঠন করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন: নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, নির্বাহী পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ব্যবস্থাপনা পরিচালক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড এবং ড. নাহিদ হোসেন, যুগ্মসচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments