বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫ হাজার ২৬৬ জন
spot_img
spot_img

২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫ হাজার ২৬৬ জন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ২৬৬ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫২ লাখ ২৩ হাজার ৯৮৪ জনে। মঙ্গলবার (৩০ নবেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মৃত্যুর সর্বশেষ এই তথ্য পাওয়া গেছে।

এই সময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ১৮৯ জন। এতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ২৩ লাখ ৩১ হাজার ৫৭৯ জনে।

যুক্তরাষ্ট্রে এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৭২৫ জন এবং মারা গেছেন ৩১৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৯২ লাখ ৬৭ হাজার ৮৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ১ হাজার ৪৯ জন মারা গেছেন।

রাশিয়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২০৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৮৬০ জন। ফলে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৬ লাখ ৪ হাজার ২৩৩ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৯৬৪ জনের।

জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৫৮২ জন এবং মারা গেছেন ২৪১ জন। দেশটিতে এখন পর্যন্ত ৫৮ লাখ ২৫ হাজার ৮৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১ হাজার ৬৫২ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৫৮৩ জন এবং মারা গেছেন ৩৫ জন। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮০৪ জন এবং মারা গেছেন ২৯৭ জন।

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮৪৩ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ৮৪ হাজার ৭৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪ হাজার ৪২৮ জনের।

প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ৫৯৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৮ হাজার ৭৯০ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৮২ জন, তুরস্কে ১৮৯ জন, ফিলিপাইনে ১৪১ জন, হাঙ্গেরি ৪৬০ জন, রোমানিয়ায় ৯২ জন এবং ভিয়েতনামে ১৭৩ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৩৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৮৯৭ জনের।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments