
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ১১ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ৪২৯ বারে ৯ লাখ ৬৪ হাজার ৭৪৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৮ লাখ ৮০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ার দর আজ কমেছে ৮ দশমিক ৩০ শতাংশ। কোম্পানিটি ৭৩০ বারে ৭ লাখ ৪৩ হাজার ১২৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা দি ঢাকা ডাইংয়ের শেয়ার দর আজ কমেছে ৪ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ৬০৯ বারে ১০ লাখ ৯২ হাজার ৯৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ওয়ান ব্যাংকের ৩.৪৮ শতাংশ, সুমিথুন নিটিংয়ের ৩.৩৩ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৩.২১ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ২.৭৪ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিসের ২.৫০ শতাংশ, নিউ লাইনের ২.১৪ শতাংশ এবং ইস্টার্ন ক্যাবলসের ২.০৯ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments