শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবলিউডে অভিষেক হচ্ছে নিক জোনাসের
spot_img
spot_img

বলিউডে অভিষেক হচ্ছে নিক জোনাসের

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে হলিউডের পপ তারকা নিক জোনাসের বিয়ে হওয়ার পর যুক্তরাষ্ট্রে বসেই ভারতীয় সব উৎসব পালন করেন এই দম্পতি। এবার নিক জানালেন, বলিউডে অভিষেকও করতে পারেন তিনি।

সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিক বলেন, “আমি বলিউডের ছবি ভালবাসি। গত কয়েক বছর আমার স্ত্রীর সঙ্গে থাকতে থাকতে আরও বেশি বুঝতে শিখেছি। এটা এমন একটা বিষয় যেখানে কাজ করার আগ্রহ রয়েছে। এখন তো ইন্ডাস্ট্রিতে অনেক বন্ধুও হয়ে গিয়েছে আমার। ওরা যে কাজ করে, তা আমাকে অনুপ্রেরণা দেয়। সঠিক সুযোগ এলে কে বলতে পারে, আমিও হয়তো এই ইন্ডাস্ট্রিতে ঝাঁপিয়ে পড়ব।

তিনি বলেন, বলিউডি ছবির গানের ভক্ত তিনি। ভারতে থাকার সময়ে, বিশেষত নিজের বিয়েতে প্রচুর হিন্দি গান শুনেছেন তিনি। মার্কিন গায়কের মতে, নাচের জন‍্য বলিউডি গানই সেরা। নিজেদের হাউজ পার্টিতেও হিন্দি গানই চালান তারা।

কিছুদিন আগে নিক প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে উঠেছিল। হঠাৎ করেই নিজের সবকটি সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে নিজের নাম থেকে স্বামীর পদবী ছেঁটে ফেলেছিলেন অভিনেত্রী। ‘জোনাস’ সরিয়ে এখন তিনি শুধুই প্রিয়াঙ্কা চোপড়া। এরপরেই নিক জোনাসের  সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে উঠেছে। রাতারাতি টুইটারে ট্রেন্ডিং তালিকায় চলে আসেন অভিনেত্রী।

যদিও প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এবং বলিউডে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন বিচ্ছেদের খবর নেহাতই গুজব। দম্পতিও দিব‍্যি হাসিমুখেই একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে হঠাৎ কেন জোনাস পদবী সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তিনি নিলেন তা জানা যায়নি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments