শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবন্দর নগরীতে পরীমণি
spot_img
spot_img

বন্দর নগরীতে পরীমণি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিত্রনায়িকা পরীমণি বন্দর নগরী চট্টগ্রামে গেছেন। তার নতুন সিনেমা ‘প্রীতিলতা’র শেষ লটের শুটিং হবে চট্টগ্রামে।

‘প্রীতিলতা’ নির্মাণ করছেন রাশিদ পলাশ। তিনি জানান, ১২ ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে সিনেমাটির। চলবে আগামী বছরের ১২ জানুয়ারি পর্যন্ত। তবে কোথায় কোথায় চিত্রায়ন হবে, সেটা একদমই বলতে নারাজ নির্মাতা। ইতোমধ্যে তারা পুরো টিম চট্টগ্রামে গিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদারকে ঘিরেই নির্মিত হচ্ছে এ সিনেমা। এখানে প্রীতিলতার ভূমিকায় অভিনয় করছেন পরীমণি। ইতোপূর্বে তার একটি লুক প্রকাশ করা হয়েছিল। সেটা পেয়েছিল ইতিবাচক সাড়া।

সিনেমাটির চিত্রনাট্য সাজিয়েছেন গোলাম রাব্বানী। এতে আরও অভিনয় করছেন- তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আরএ রাহুল প্রমুখ। এ সিনেমায় গান করেছেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী কবীর সুমন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments