বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচকের উত্থানেও কমেছে লেনদেন
spot_img
spot_img

সূচকের উত্থানেও কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৬ ডিসেম্বর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৫৮.৭৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৬ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১২.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৭৮.৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৪.৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৩৪.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৮ টির, কমেছে ১১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৮.৭৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৪৯ লাখ ৯ হাজার ৯৭৮টি শেয়ার ২ লাখ ১৯ হাজার ১৬২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৮৭ কোটি ১৩ লাখ ৬৭ হাজার টাকা।

গত কার্যদিবস অর্থাৎ ৫ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ২৯.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৬৫.৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬১.০৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৩৮.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৫ টির, কমেছে ৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৫.৬৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৬৬ লাখ ১৭ হাজার ৮৫৮টি শেয়ার ২ লাখ ৯ হাজার ২৬৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৯৪ কোটি ৯৮ লাখ ২৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭ কোটি ৮৪ লাখ ৫৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০০১ শতাংশ বা ০.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৪১৫.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৩ টির, কমেছে ৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫ কোটি ২০ লাখ ১৭ হাজার ২৭৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৩২ লাখ ৬৬ হাজার ৭০৫ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন কমেছে ২৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৪২৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments