শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদঅন্য খাতে ব্যবহৃত হবে ডমিনেজ স্টিলের আইপিও’র অর্থ
spot_img
spot_img

অন্য খাতে ব্যবহৃত হবে ডমিনেজ স্টিলের আইপিও’র অর্থ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারের খাত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি বর্তমান বাজার চাহিদা, ব্যবসার দীর্ঘমেয়াদী এবং কোম্পানির মুনাফা বাড়ানোর জন্য আইপিও’র টাকা ব্যবহারে পরিবর্তন আনছে।

প্রস্তাব অনুযায়ী, ৫ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার ৪১৭ টাকা বিল্ডিং এবং কনস্ট্রাকশনের কাজে ব্যয় করা হবে। কোম্পানিটি ২ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা বিদ্যুৎ স্থাপনের কাজে ব্যয় হবে।

কোম্পানিটি ২০ কোটি ৪১ লাখ ৫৫ হাজার ৮৩৩ টাকা নতুন প্রকল্প এবং যন্ত্রপাতি কেনার কাজে ব্যয় করা হবে।

কোম্পানিটি আইপিও’র মোট ২৮ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার টাকার মধ্যে ২৮ কোটি ৪ লাখ ২৪ হাজার  টাকা ব্যয়ে পরিবর্তন আনছে।

ডমিনেজ স্টিল শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে আইপিও প্রক্রিয়া সংশোধন করতে পারবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments