শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণব্যাপক পতনে পুঁজিবাজার: ১২.৪৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি
spot_img
spot_img

ব্যাপক পতনে পুঁজিবাজার: ১২.৪৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৬ ডিসেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ১২.৪৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৬ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৮ শতাংশ বা ৭২.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬২৯.৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৮.৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৮৮.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭ টির, কমেছে ৩০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১২.৪৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ২৮৫টি শেয়ার ১ লাখ ৭৯ হাজার ৮১১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৮৫ কোটি ৬১ লাখ ৩৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ, ২৩ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৬ শতাংশ বা ৫১.৮৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৭০২.৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.২৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪২৩.৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪.৪৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৫১১.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮২ টির, কমে ২৬১ টির এবং অপরিবর্তিত রয় ৩৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২১.৬৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৬০ লাখ ১৬ হাজার ৬৮১টি শেয়ার ১ লাখ ৭৮ হাজার ২৭২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮০১ কোটি ৭৮ লাখ ৪৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮৩ কোটি ৮২ লাখ ৮৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.২৫ শতাংশ বা ২৪৪.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ২৮৫.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪৯ টির, কমেছে ২২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৮ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৬৪৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার ৩৬৭ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন বেড়েছে ৯ কোটি ২১ লাখ ৮৪ হাজার ২৮২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments