ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ফার্মা এইডস, জনতা ইন্সুরেন্স এবং দেশ গার্মেন্টস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফার্মা এইডস: ন্যাশনাল ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এনসিআর) ফার্মা এইডসকে দীর্ঘ মেয়াদে ‘এ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে ।৩০ জুন, ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
জনতা ইন্সুরেন্স: আলফা ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (আলফা রেটিং) জনতা ইন্সুরেন্সকে দীর্ঘ মেয়াদে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে ।৩০ ডিসেম্বর, ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২৮ ডিসেম্বর, ২০২০ সালের পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
দেশ গার্মেন্টস: ওয়াসো ক্রেডিট রেটিং (বিডি) লিমিটেড(ডব্লিউসিআরসিএল) দেশ গার্মেন্টসকে দীর্ঘ মেয়াদে ‘এ৩’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং করেছে ।এফওয়াই ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments