ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪২২ বারে ৪৭ লাখ ৮৮ হাজার ২৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৭ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১২৮ বারে ৫ লাখ ৭৯ হাজার ৬২৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৫৯৬ বারে ৬৭ লাখ ৫৫ হাজার ৮০০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫১ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তৌফিকা ফুডসের ৯.৮২ শতাংশ, দি ঢাকা ডাইংয়ের ৭.৮৮ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৭.৬৯ শতাংশ, দি পেনিনসুলা চিটাগংয়ের ৭.৬২ শতাংশ, গোল্ডেন সনের ৭.৩২ শতাংশ, একমি পেস্টিসাইডের ৭.০৮ শতাংশ এবং শাহজিবাজার পাওয়ারের ৬.৭৫ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments