ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাষ্টি ডাক্তার সারওয়ার আলীকে হত্যাচেষ্টার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পিবিআই। রাজধানীর মিরপুরে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের অফিসে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার বশির আহমেদ। তিনি জানান, পিবিআই ডিআইজি বনজ কুমার মজুমদারের দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে হামলায় জড়িতদের সনাক্ত করা হয়।
পরে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে হামলায় জড়িত ফরহাদকে রাজধানীর আশকোনা থেকে আটক করে। মূল পরিকল্পনাকারী নাজমুলসহ সাতজন এ হামলা জড়িত বলেও জানান তিনি। হামলার সঠিক কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে বলেও জানান বশির আহমেদ।
























Recent Comments