বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমাছ চাষের চিত্র তুলে ধরে ভক্তদের প্রশংসায় নাঈম-শাবনাজ
spot_img
spot_img

মাছ চাষের চিত্র তুলে ধরে ভক্তদের প্রশংসায় নাঈম-শাবনাজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই সিনেমার ৯০ দশকের ব্যাপক সাড়া জাগানো জুটি নাঈম-শাবনাজ। বর্তমানে পৈতৃক ব্যবসা এবং কৃষি কাজেও মনোযোগী নায়ক নাঈম। টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলে পৈতৃক ভিটাই তাদের বর্তমান ঠিকানা। সেখানে সাদামাটা গ্রামীণ জীবনযাপন উপভোগ করছেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই জুটি। নাঈম-শাবনাজ নামের একটি ফেসবুক পেজ থেকে নিজেদের কার্যক্রম নিয়মিত ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তারা।

রোববার (৯ জানুয়ারি) মাছ চাষ করে ব্যস্ত সময় কাটাচ্ছেন নাঈম, সঙ্গে রয়েছেন স্ত্রী শাবনাজ এমন তিনটি ছবি শেয়ার প্রকাশ হয় পেজ থেকে। সেখানে ক্যাপশনে লেখা রয়েছে,আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মাছ চাষে এবারও সফল হব আশা করছি। পেজ থেকে নিজেদের কার্যক্রম নিয়মিত ভক্তদের সঙ্গে শেয়ার করে সেখানে একাধিকবার তাদের কৃষি কাজের নানা চিত্র তুলে ধরেছেন। যা ভক্তদের কাছেও প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, ১৯৯১ সালে পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম। প্রায় সব সিনেমায় তার স্ত্রী শাবনাজের সঙ্গে অভিনয় করেন তিনি। নাঈমের দিল, জিদ, অনুতপ্ত, সোনিয়া, সাক্ষাৎ, টাকার অহংকার, ফুল আর কাঁটা, চোখে চোখে’ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। আর নাঈম ও শাবনাজ একত্রে প্রায় ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনীত শেষ সিনেমা হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’ এবং নাঈম সর্বশেষ ‘মেয়েরাও মাস্তান’ সিনেমায় অভিনয় করেন।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments