বৃহস্পতিবার, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকরোনায় আক্রান্ত মিমের স্বামী সনি পোদ্দার
spot_img
spot_img

করোনায় আক্রান্ত মিমের স্বামী সনি পোদ্দার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ বিদ্যা সিনহা মিমের বিয়ে হয়েছে কদিন আগে। স্বামী সনি পোদ্দারকে নিয়ে মধুচন্দ্রিমায় যাওয়ার কথা ছিল তার।

স্বামী করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত হানিমুনে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন নায়িকা।

চার দিনের জন্য মঙ্গলবার তাদের দুজনের মালদ্বীপের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা ছিল। কিন্তু ৯ জানুয়ারি করোনা পরীক্ষার ফল হাতে পেয়ে জানতে পারেন, মিমের স্বামী করোনা পজিটিভ। মিম নিজেই মঙ্গলবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মিম বলেন, আমার জীবনসঙ্গী সনি করোনায় আক্রান্ত। বর্তমানে সে কোয়ারেন্টিনে আছে, সুস্থ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

১৫ জানুয়ারি স্বামীকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল মিমের। কিন্তু করোনার কারণে সে আয়োজনটি স্থগিত করা হয়েছে। মিম বলেন, সনি সুস্থ হলেই নতুন করে আয়োজনের তারিখটি জানিয়ে দেব।

মিম জানালেন, তার বাবা বীরেন্দ্রনাথ সাহাও করোনা পজিটিভ। এ অবস্থায় ১৫ জানুয়ারির অনুষ্ঠানও আপাতত স্থগিত করেছেন।

গত ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে বিয়ে করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। পাত্রের নাম সনি পোদ্দার। পেশায় ব্যাংকার। তার বাড়ি কুমিল্লায়।

বিয়ের তিন দিন পর হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে যান মিম। সেখানে গত শুক্রবার (৭ জানুয়ারি)  বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। তাই পরিবার নিয়ে ঢাকা থেকে উড়াল দিয়েছিলেন মিম।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments