শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবেড়েছে বেশিরভাগ শেয়ার দর
spot_img
spot_img

বেড়েছে বেশিরভাগ শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৮ জানুয়ারি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৪৮.৬৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৮ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ০.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫৫.৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০৬.৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৯৮.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪ টির, কমেছে ১৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৮.৬৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৬ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ২৭৬টি শেয়ার ২ লাখ ৬৯ হাজার ৬৬৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭১২ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ, ১৭ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫০ শতাংশ বা ৩৫.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫৫.২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬০৭.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩ টির, কমেছে ১৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৫.৬৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩২ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৪০টি শেয়ার ২ লাখ ৬৩ হাজার ৭৫০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৮৬ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৬ কোটি ১৪ লাখ ৪৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৮.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৫৮.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৮টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৫০ লাখ ১০ হাজার ১৬১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫ কোটি ২১ লাখ ৭১ হাজার ৭৪১ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন বেড়েছে ১৪ কোটি ২৮ লাখ ৩৮ হাজার ৪২০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments