রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদডিএসইতে লেনদেনের অনুমতি পেলো ‘নিয়ালকো’
spot_img
spot_img

ডিএসইতে লেনদেনের অনুমতি পেলো ‘নিয়ালকো’

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্মে নিয়ালকো অ্যালয়সের শেয়ারের লেনদেন শুরু হতে যাচ্ছে। ডিএসই’র আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়ালকো অ্যালয়সকে এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করার জন্য অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চলতি সপ্তাহের মধ্যে কোম্পানিটির শেয়ার ডিএসই’র এসএমই প্ল্যাটফর্মে লেনদেন চালু করার জন্য কাজ চলছে।

সম্প্রতি ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, পুঁজিবাজারের ইতিহাসে এটাই প্রথম এসএমই কোম্পানি, যা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগেই লেনদেন শুরু করে। তবে ওই সময় নিয়ালকো অ্যালয়স ডিএসই’র প্ল্যাটফর্মে লেনদেন করার জন্য আবেদন জানায়নি। ফলে কোম্পানিটির শেয়ারের লেনদেন সিএসইতে চালু হলেও ডিএসইতে হয়নি। তবে সম্প্রতি ডিএসই’র প্ল্যাটফর্মে আবেদন জানায় কোম্পানিটি। এরই ধারাবাহিকতায় ডিএসই তাদের এসএমই প্ল্যাটফর্মে কোম্পানিটির লেনদেন শুরু করার জন্য বিএসইসিতে আবেদন জানায়। পরবর্তীতে সার্বিক দিক বিবেচনা করে নিয়ালকো অ্যালয়সের শেয়ারের লেনদেন ডিএসই’র এসএমই প্ল্যাটফর্মে চালু করার অনুমতি দিয়েছে বিএসইসি।

এদিকে কোম্পানিটিকে শিগগিরই চালু করার জন্য কাজ করছে ডিএসই। ইতোমধ্যে কোম্পানিটি তাদের লেনদেন চালু করার জন্য ডিএসই’র সঙ্গে যাবতীয় আর্থিক লেনদেন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করেছে। ফলে নিয়ালকো অ্যালয়স ডিএসই’র এসএমই প্ল্যাটফর্মে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে বলে জানা গেছে।

বর্তমানে ডিএসই’র এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করা কোম্পানির সংখ্যা ৮টি। কোম্পানিগুলো হলো- মাস্টার ফিড এগ্রোটেক, অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস, ওয়ান্ডারল্যান্ড টয়েস, হিমাদ্রি, বেঙ্গল বিস্কুট, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ ও কৃষিবিদ ফিড।

জানা গেছে, গত বছরের ১৫ এপ্রিল এসএমই কোম্পানি হিসেবে নিয়ালকো অ্যালয়সকে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন দেয় বিএসইসি। কোম্পানিটির কিউআইও’র মাধ্যমে শেয়ারবাজার থেকে ৭ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করে। কোম্পানিটি প্রতিটি ১০ টাকা করে ৭৫ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যুর মাধ্যমে এই অর্থ উত্তোলন করে। এর আগে গত ১ জুন কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের হিসাবে জমা হয়েছে। কোম্পানিটির কিউআইওতে গত ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়। কোম্পানির ৭ কোটি ৫০ লাখ টাকার চাহিদার বিপরীতে ১৩৪ কোটি ৩৯ লাখ টাকার আবেদন জমা পড়েছে, যা ১৭.৯১ গুণ বেশি। আবেদনকারী যোগ্য বিনিয়োগকারীরা সংখ্যা ৩০৯ জন।

শেয়ারবাজার থেকে সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটি ব্রোঞ্জ, পিতল, মেটালসহ অনেক ধরনের পণ্য উৎপাদন করে। কোম্পানিটি ২০১১ সালের ২১ জুন নিবন্ধিত হলেও ২০১৫ সালে ৫ জুলাই কাজ শুরু করে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে নিয়ালকো অ্যালয়সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেয়। পরবর্তীতে গত বছরের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত ১০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিতে ঘোষিত নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

প্রসঙ্গত, এসএমই প্লাটফর্মে শুধুমাত্র যোগ্য বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবেন। যেসব দেশি বা বিদেশি ব্যক্তির বাজারমূল্যে অন্তত কোটি টাকার বা তার চেয়ে বেশি বিনিয়োগ আছে তাদেরকে যোগ্য বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করা হয়।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments