বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedফের কারখানা বন্ধের সিদ্ধান্ত নিলো র্নদার্ণ জুট
spot_img
spot_img

ফের কারখানা বন্ধের সিদ্ধান্ত নিলো র্নদার্ণ জুট

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: এবার তৃতীয় দফায় ফের কারখানা বন্ধের সিন্ধান্ত নিলো পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। কোম্পানির কারখানা আগামীকাল ৩ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে কোম্পানিটি গত ২৬ ফেব্রুয়ারি থেকে কারখানা বন্ধের মেয়াদ বাড়িয়ে গত ১ মার্চ পর্যন্ত করেছিল। গতকাল কোম্পানিটির রিট পিটিশনের শুনানির কারণে কারখানা বন্ধ রেখেছিল।

কিন্তু উচ্চ আদালত নর্দার্ণ জুটকে আবার অতিরিক্ত কাগজ জমা দিতে বলেছে আজ সোমবার। কোম্পানিটি আজ আদালতে কাগজপত্র জমা দেবে এবং আশা করছে মামলাটি নিস্পত্তি হবে। এমতাবস্থায় কোম্পানিটি আগামীকাল ৩ মার্চ পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিযেছে।

প্রসঙ্গত, কোম্পানিটির সব ব্যাংক হিসাব ফ্রিজ রাখার কারণে ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দফায় কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।

কোম্পানিটি জানায়, বাংলাদেশ ব্যাংক কোম্পানিটির সব ব্যাংক হিসাব ফ্রিজ করার কারণে গত ২৪ ফেব্রুয়ারি কোম্পানিটি উচ্চ আদালতে রিট পিটিশন ফাইল জমা দিয়েছিল। গত ২৫ ফেব্রুয়ারি উচ্চ আদালতে এ বিষয়ে শুনানি হয়।

কিন্তু আদালত কোম্পানিকে আরও অতিরিক্ত কাগজপত্র জমা দিতে বলে এবং কোম্পানিটি সে অনুযায়ী সবকিছু জমা দিলে গত ১ মার্চ রিট পিটিশনের শুনানি হয়।এমতাবস্থায় কোম্পানির পরিচালনা পর্ষদ গতকাল ১ মার্চ পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

গত ২০ জানুয়ারি থেকে উচ্চ আদালতের আদেশে বাংলাদেশ ব্যাংক কোম্পানির সব ব্যাংক হিসাব ফ্রিজ করে রেখেছে।

কোম্পানির ব্যাংক হিসাব ফ্রিজ করার কারণে কোম্পানিটি কেনো ধরনের রপ্তানি করতে পারছে না। কোম্পানিটি কোনো কাঁচা পাট প্রক্রিয়াজাত করতে পারছে না এবং কোনো টাকা পরিশোধ করতে পারছে না। এমনকি কোম্পানটি বিনিয়োগকারীদের মধ্যে সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ডও বিতরণ করতে পারছেনা। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার.কম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments