ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড:
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩৪ টাকা। আগের বছর ছিল ২.০৩ টাকা।
সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৫.২৩ টাকা। আগের বছর ছিল ৩.৯১ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭.০৪ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ মার্চ বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২২ ফেব্রুয়ারি।
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড:
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪০ টাকা। আগের বছর ছিল ০.৩৮ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫.১৭ টাকা।
প্রতিষ্ঠানটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি।
মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড:
৩ বছরের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড। কোম্পানিটি ৩০ জুন, ২০১৯, ২০২০ এবং ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ০ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭.১১ টাকা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩.১৮ টাকা।
আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে যথাক্রমে দুপুর ২টা ৩০ মিনিটে, বিকাল ৪টায় এবং বিকাল সাড়ে ৫টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ফেব্রুয়ারি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.




























Recent Comments