
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮০৯ বারে ১ কোটি ২৩ লাখ ৯৭ হাজার ৪৯৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা উত্তরা ফাইন্যান্সের বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৫৬২ বারে ৪ লাখ ৭১ হাজার ৬৬০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৬৮৪ বারে ১ লাখ ১৩ হাজার ৯৭৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি থাই ফুডের ৯.৯৬ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৯.৯৩ শতাংশ, অলিম্পিক এক্সেসরিসের ৯.৯২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯.৯১ শতাংশ, খুলনা পাওয়ারের ৯.৭৯ শতাংশ, খান ব্রাদাসের ৮.৩৩ শতাংশ, এবং ফার কেমিক্যালের ৭.৬২ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments