সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএক নজরে তিন কোম্পানির ইপিএস দেখে নিন
spot_img
spot_img

এক নজরে তিন কোম্পানির ইপিএস দেখে নিন

ডেইলি শেয়ারবাজার রিপাের্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে। নিম্নে কোম্পানিগুলোর ইপিএস তুলে ধরা হলো:

ইয়াকিন পলিমার লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১২ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জুলাই, ২১-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫৬ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১ টাকা ৬২ পয়সা।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি): পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৪ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৮ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ২৮ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৬ পয়সা।

দি ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড: দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দি ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৪২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.১৫ টাকা। এছাড়া ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৭৩ টাকা। গত অর্থবছরের শেয়ার প্রতি আয় ছিল ০.২৮ টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫.২১ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৮৭ টাকা (নেগেটিভ)।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments