শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিকালে বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে কুমিল্লা-চট্টগ্রাম
spot_img
spot_img

বিকালে বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে কুমিল্লা-চট্টগ্রাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে বিকালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইতোমধ্যে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৫টা ৩০ মিনিটে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচটি।

লিগ পর্বে পয়েন্টে তালিকার দ্বিতীয় স্থানে থাকায় প্রথম কোয়ালিফাইয়ারে খেলেছিল দুবারের চ্যাম্পিয়ন কুমিল্লা। ১০ খেলায় ৬ জয়, ৩ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছিল কুমিল্লা।

১০ খেলায় ৭ জয়, ২ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে ছিল বরিশাল। তাই টেবিলের শীর্ষ দুই দল হিসেবে প্রথম কোয়ালিফাইয়ারে বরিশালের প্রতিপক্ষ হয় কুমিল্লা। ওই ম্যাচে বরিশালের কাছে ১০ রানে হেরে যায় ইমরুল কায়েস-লিটন দাসের কুমিল্লা।

প্লে-অফে খেলতে লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত লড়তে হয়েছে চট্টগ্রামকে। লিগের শেষ ম্যাচে সিলেট সানরাইজার্সকে ৪ উইকেটে হারিয়ে প্লে-অফে উঠে চট্টগ্রাম। ১০ খেলায় সমান ৫টি করে জয়-হারে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের তৃতীয় চট্টগ্রাম।

একই চিত্র ছিল খুলনা টাইগার্সের। রান রেটে পিছিয়ে চতুর্থ স্থান পায় খুলনা। তাই পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল হিসেবে চট্টগ্রাম ও খুলনা এলিমিনেটর ম্যাচ খেলে। উত্তেজনাপূর্ণ সেই এলিমিনেটর ম্যাচে খুলনাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে উঠে চট্টগ্রাম। ম্যাচ হেরে বাদ পড়ে খুলনা।

আগামী ১৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments