ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ফেব্রুয়ারি মাসের লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেড। তালিকায় প্রথম স্থান দখল করেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। এছাড়া দ্বিতীয় স্থানে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। 
জানা যায়, শীর্ষ ১০ তালিকার মধ্যে চতুর্থ স্থানে রয়েছে এমটিবি সিকিউরিটিজ লিমিটেড। পঞ্চম স্থানে রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। ৬ষ্ট স্থানে রয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড। সপ্তম স্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, অষ্টম ইউনাইটেড ফিন্যান্স ট্রেডিং কোম্পানি, নবম ইউনিক্যাপ সিকিউরিটিজ ও দশম সিটি ব্রোকারেজ লিমিটেড।
এছাড়াও শীর্ষ ব্রোকারজের তালিকায় রয়েছে- শান্তা সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ, এবি সিকিউরিটিজ লিমিটেড, বিডি সানলাইফ সিকিউরিটিজ, ইউনাইটেড সিকিউরিটিজ, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, রয়েল ক্যাপিটাল লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার.কম/





























Recent Comments