শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপ্রাক্তন সম্পর্কে অন্তঃসত্ত্বার গুঞ্জন শিবানির
spot_img
spot_img

প্রাক্তন সম্পর্কে অন্তঃসত্ত্বার গুঞ্জন শিবানির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কয়েক বছর লিভ-ইন করায় শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিয়ে করেছেন ফারহান আখতার ও শিবানি ডাণ্ডেকর। ধর্মীয় কোনো রীতি মেনে বিয়ে না করে শপথবাক্য পাঠ করে নতুন জীবন শুরু করেছেন তারা। বিয়ের একদিন পরই গুঞ্জন উঠেছে- অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন শিবানি। আর এ জন্য তাড়াহুড়ো করে বিয়ে করলেন এই দম্পতি। ফারহান-শিবানির বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এসব ছবিকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর বলিপাড়ায় উড়ছে।

ছবিতে দেখা যায়— বিয়েতে লাল রঙের ফিশটেল গাউন পরেছিলেন শিবানি। ফারহান পরেছিলেন কালো রঙের স্যুট। এ ছবিতে শিবানির বেবি বাম্প কিছুটা আঁচ করা যাচ্ছে। এর আগে বলিপাড়ায় খবর রটেছিল, এপ্রিল মাসে বিয়ে করবেন দুই তারকা। কিন্তু হঠাৎ সে তারিখ এগিয়ে নিয়ে আসা হয় ফেব্রুয়ারি মাসে। প্রশ্ন জাগছে, তবে কি শিবানী মা হবেন বলেই বিয়ের তারিখ এগিয়ে নেওয়া হল? বিষয়টি নেটিজেনদেরও দৃষ্টি এড়ায়নি। একজন লিখেছেন- আমি জানি না, বিয়ের জন্য অভিনন্দন জানাব নাকি গর্ভাবস্থার জন্য। আরেকজন বলেন, ‘উনি কি গর্ভবতী?’ যদিও এ বিষয়ে এখনো মুখ খুলেননি ফারহান কিংবা শিবানি।

২০০০ সালে অধুনা ভবানীর সঙ্গে ফারহানের বিয়ে হয়। ২০১৭ সালে আইনিভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়। প্রাক্তন স্ত্রীর সঙ্গে দুই কন্যাসন্তান রয়েছে তার। শাকিয়া আখতার এবং আকিরা আখতার। আকিরা সদ্যই ১৫ বছরে পা দিয়েছেন। শনিবার দুপুরে কম সংখ্যক অতিথি নিয়ে বিয়ে হল শিবানী-ফারহানের। নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে নয়, কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করলেন নবদম্পতি।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments