সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরএকুশের চেতনায় বিশ্বরঙের আয়োজন
spot_img
spot_img

একুশের চেতনায় বিশ্বরঙের আয়োজন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: একুশ মানে অহংকার। ২১ ফেব্রুয়ারি এখন আর কেবল বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। একে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার সম্মান। ২১ ফেব্রুয়ারি মানেই বাংলা ভাষার জয়গান পৃথিবীর সব ভাষার মানুষের মুখে, বাঙালির চেতনায় উজ্জীবিত হয় বিশ্ববাসী।

বিশ্বরঙ সবসময়ই শিল্প ভাবনায় জাতিগত চেতনার সহযাত্রী। সেই চেতনারই বহিঃপ্রকাশ বিশ্বরঙ ২১ ফেব্রুয়ারি ২০২২-এর সব প্রয়াসে। ২১ কে ঘিরেও তাই বিশ্বরঙ-এর ফ্যাশনে এসেছে বৈচিত্র্য। এখন এটি কেবল উৎযাপনের দিন না, এটি আমাদের ব্যক্তিত্ব প্রকাশেরও দিন। একুশে ফেব্রুয়ারির পোশাকগুলোকে সাজানো হয়েছে কালো আর সাদা রঙের আঙ্গিকে। কিছু কিছু ক্ষেত্রে লাল রঙের উপস্থিতি কালো এবং সাদা রঙকে দিয়েছে ভিন্নমাত্রা। বাংলা বর্ণমালা হয়ে উঠেছে পোশাক অলংকরণে চেতনার অনুষঙ্গ। শীতের শেষবেলায় পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সুতি কাপড়। বিশ্বরঙ-এর শাড়ী, থ্রি-পিস, পাঞ্জাবি, টি-শার্ট, উত্তরীয়, মগ ইত্যাদিতে তুলে ধরা হয়েছে শহীদ মিনার, বাংলা বর্ণমালাসহ জ্যামিতিক নকশার বিভিন্ন নান্দনিক অনুষঙ্গ। কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওর্য়াক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বিশ্বরঙ-এর সব শো-রুমে চলছে বিশেষ এই একুশের পোশাক প্রদর্শনী।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments