শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশকুন্তলার চরিত্রে ভাইরাল সামান্থা
spot_img
spot_img

শকুন্তলার চরিত্রে ভাইরাল সামান্থা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন দক্ষিণীর নায়িকা সামান্থা রুথ প্রভু। তবে এবার আরও বড় সিনেমায় কাজ করতে চলেছেন এ অভিনেত্রী। এই ছবির নতুন লুক নিয়ে হাজির হয়েছেন সামান্থা। যেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ভারতীয় এক প্রতিবেদনে বলা হয়েছে, মহাকবি কালীদাস রচিত দুষ্মন্ত এবং শকুন্তলার প্রেমগাঁথা আমাদের সবারই পরিচিত, এবার এই কাহিনি নিয়েই নির্মিত হতে চলেছে সিনেমা। যেখানে সামান্থাকে দেখা যাবে শকুন্তলার চরিত্রে। অভিনেতা দেব মোহন রাজা দুষ্মন্তের চরিত্রে অভিনয় করবেন। প্রতিবেদনে বলা হয়, পরিচালক গুণশেখর এই ছবিটি পরিচালনা করবেন, এর থেকেও বড় খবর হলো অভিনেতা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহা এ ছবির মধ্য দিয়ে প্রথম সিনেমায় আসছেন। সব মিলিয়ে যে এই ছবি বেশ বিগ বাজেটের হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সোমবার সকালে ছবির যে পোস্টার অভিনেত্রী সামান্থা শেয়ার করেছেন, সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে তা দেখে বোঝাই যাচ্ছে এই ছবিতে ভিএফএক্সের বড়সড় ভূমিকা থাকবে। দর্শকদের মধ্যেও এই ছবিকে ঘিরে উৎকণ্ঠা তৈরি হচ্ছে।

‘দ্য ফ্যামিলি ম্যান-২’ সিনেমায় রাজির চরিত্রে অভিনয়ের পর থেকেই দর্শকপ্রিয়তা পায় সামান্থা। এই সিরিজে যৌনদৃশ্যে অভিনয় করার জন্য স্বামী নাগাচৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটেছে অভিনেত্রীর। শ্বশুরবাড়ি থেকে তাকে এমন দৃশ্যে অভিনয় করতে নিষেধ করেছিল! কিন্তু নিজের ক্যারিয়ারের সঙ্গে আপস করতে মোটেই রাজি নন অভিনেত্রী। ফলে বিবাহবিচ্ছেদকেই মেনে নিয়েছেন তিনি। এর পরই ‘পুষ্পা’ ছবিতে ‘ও আন্তাওয়া’ গানে আরও হটলুকে নিজেকে মেলে ধরেছেন। এই গান এখন ভাইরাল দেশের মানুষের মধ্যে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments