
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৭৫ বারে ১৯ লাখ ৪৫ হাজার ২১২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ১ লাখ ১০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এ্যাপেক্স স্পিনিংয়ের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৫০৭ বারে ৩ লাখ ৫৩ হাজার ১২১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কােটি ৩০ লাখ ৩০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ড্রাগন সোয়টারের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৪২ বারে ৩৬ লাখ ৬৫ হাজার ৬৩৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দি পেনিনসুলার ৯.২৮ শতাংশ, ডেল্টা স্পিনিংয়ের ৮.১৬ শতাংশ, সুরিদ ইন্ডাস্ট্রিজের ৮.০৯ শতাংশ, মুন্নু এগ্রোর ৭.৪৮ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৬.৮২ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬.৫৯ শতাংশ এবং আমরা টেকনোলজিসের ৬.৪৩ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments